tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনজকসু নির্বাচন: ভিপিতে ছাত্রদল, জিএস ও এ-এজিএসে শিবির এগিয়ে

জকসু নির্বাচন: ভিপিতে ছাত্রদল, জিএস ও এ-এজিএসে শিবির এগিয়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে একটি অনুষদ এবং ১০টি বিভাগের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভিপি পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এগিয়ে থাকলেও, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল এগিয়ে রয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের অডিটরিয়ামে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এই ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল প্রকাশিত বিভাগগুলোর মধ্যে রয়েছে:
ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফার্মেসি, লোকপ্রশাসন, ফিন্যান্স, অনুজীব বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিএসই, চারুকলা অনুষদ, বায়োকেমেস্ট্রি ও দর্শন।

এ পর্যন্ত ১১টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব ১১৪২ ভোট পেয়েছেন, অন্যদিকে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১০৩১ ভোট পেয়েছেন।

জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম ১০৪২ ভোট এবং ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা ৫৬৯ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা ১০১৭ ভোট ও ছাত্রদল সমর্থিত তানজিল ৮৯৭ ভোট পেয়েছেন।