tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়এবারের নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরানো: ইসি সানাউল্লাহ

এবারের নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরানো: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনকে রূপক অর্থে বলা যায়—একটি লাইনচ্যুত ট্রেনকে পুনরায় লাইনে ফিরিয়ে আনার চেষ্টা।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার মোর্চা ‘অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)’-এর একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের নির্বাচন ব্যবস্থা ও চলমান সংস্কার কার্যক্রম প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, “২০২৬ সালের নির্বাচনকে যদি আমি রূপকভাবে ব্যাখ্যা করি, তাহলে বলতে হয়—এটি অনেকটা লাইনচ্যুত একটি ট্রেনকে ন্যূনতম মেরামত ও কিছু যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে আবার সচল করার মতো উদ্যোগ। যদি আমরা এতে গতি আনতে পারি, সেটিকেই আমাদের প্রথম বড় সাফল্য হিসেবে বিবেচনা করা যাবে।”

তিনি আরও বলেন, “পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের তৃতীয় নয়ন। আমরা চাই তাদের পর্যবেক্ষণ হোক মানসম্মত ও বস্তুনিষ্ঠ। মৌলিক নীতিমালার কোনো ব্যত্যয় যেন না ঘটে। নীতিমালার আওতায় থেকে নির্বাচন কমিশন সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”

এ সময় ইসি সানাউল্লাহ জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপারসন তালেয়া রহমান, খান ফাউন্ডেশনের কো-চেয়ার রোকসানা খন্দকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।