বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের শূন্যপদে দায়িত্ব নিলেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।
এরপর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।ইডেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিনা সুলতানা নিশিতা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান লিখেছেন, ‘অভিনন্দন রইলো লিডার… বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জনাব তারেক রহমান’।কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন্স’।
তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ ফেসবুকে লিখেছেন, ‘অভিনন্দন মাননীয় চেয়ারম্যান’।



