tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদশিক্ষাঙ্গনচাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। বর্তমানে চলছে ভোট গণনার কাজ।

এবারের নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হলেও গণনা করা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) পদ্ধতিতে। ভোট গণনার ফলাফল সরাসরি দেখানোর জন্য স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, নির্বাচনে কিছু বিচ্ছিন্ন অভিযোগ যেমন, হাতে দেওয়া অমোচনীয় কালি উঠে যাওয়া—এসব ছাড়া সার্বিকভাবে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৫৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ হয়েছে পাঁচটি অনুষদে এবং ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। এসব কেন্দ্রে ৬০টি কক্ষে স্থাপিত ৬৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে এবারের নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে রয়েছে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪১৫ জন এবং হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী।