tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়দুদকে বদলির আদেশ বাতিল দুই পুলিশ কর্মকর্তার

দুদকে বদলির আদেশ বাতিল দুই পুলিশ কর্মকর্তার

বাংলাদেশ পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি) মো. আবু ইউসুফ ও মো. জাহিদুর রহমানকে দুদকের পরিচালক হিসেবে বদলির আগে দেওয়া আদেশটি বাতিল করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ১৪ অক্টোবর যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের দুদকে বদলি করে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছিল।