tanaka

মন্ত্রিসভা সম্প্রসারণের আলোচনা, সম্ভাব্য কয়েকজনের নাম

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড, মন্ত্রীদের কর্মদক্ষতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি পর্যালোচনা করা...
প্রচ্ছদজাতীয়চলতি অর্থবছরেই পাঁচ সিটিসহ সব স্থানীয় নির্বাচন: মীর শাহে আলম

চলতি অর্থবছরেই পাঁচ সিটিসহ সব স্থানীয় নির্বাচন: মীর শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি সিটি করপোরেশনসহ দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শ্রীমঙ্গলের উন্নয়নে নতুন প্রকল্প

মীর শাহে আলম বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গল সফরের সময় স্থানীয় উন্নয়ন নিয়ে যেসব নির্দেশনা দিয়েছেন, তারই ধারাবাহিকতায় তিনি শ্রীমঙ্গল পরিদর্শনে এসেছেন।

তিনি জানান, প্রায় পৌনে ছয় কোটি টাকা ব্যয়ে উপজেলার রাধানগর-বিষামনি এলাকায় ছয় কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

শ্রীমঙ্গলের বাইপাস সড়ক নির্মাণ এবং পৌরসভার ময়লার ভাগাড় অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। পরিবেশবান্ধব স্থানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পর্যটন খাতে বাড়তি বরাদ্দের পরিকল্পনা

পর্যটন শহর হিসেবে শ্রীমঙ্গলের সম্ভাবনা কাজে লাগাতে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পুরো সিলেট বিভাগের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারসহ বিভিন্ন উপজেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। শ্রীমঙ্গলকে পর্যটননগরী হিসেবে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এই অর্থের কার্যকর বাস্তবায়ন হলে শ্রীমঙ্গলের সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিসেম্বরের মধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের আশা

সরকারের মেয়াদ ও চলমান কর্মসূচির প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, নির্বাচিত সরকারের ১৮০ দিন পূর্ণ হতে আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতনসহ বিভিন্ন কর্মসূচি মাঠপর্যায়ে শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ডিসেম্বরের মধ্যে এসব কর্মসূচির বাস্তবায়ন আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শ্রীমঙ্গলের পর্যটনে মাস্টারপ্ল্যান

শ্রীমঙ্গলের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করতে পর্যটন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তার মতে, পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে শ্রীমঙ্গলের আকর্ষণ আরও বাড়বে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমানসহ প্রশাসন, রাজনৈতিক দল ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।