tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদজাতীয়চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ৪ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ও একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। একই কারণে এয়ার আরাবিয়ার একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।