tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদজাতীয়বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা পঞ্চম

বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা পঞ্চম

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর ভারতের দিল্লি আর ঢাকা রয়েছে পঞ্চম অবস্থানে।

সোমবার (২ মার্চ) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ২৯০ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। এরপরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৯০ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।তারপর ভারতের আরেক শহর কলকাতা রয়েছে। এই শহরটির দূষণ স্কোর ১৮৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

এরপর রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। পঞ্চম অবস্থানে ঢাকা। এই শহরটির দূষণ স্কোর ১৭৪ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।