tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদজাতীয়ধর্ম সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আলাউদ্দিন আল আজাদ

ধর্ম সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আলাউদ্দিন আল আজাদ

চুক্তিতে ধর্ম সচিব নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। এক বছরের জন্য চুক্তিতে তাকে এই নিয়োগ দিয়ে রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‌‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী মুন্সী আলাউদ্দিন আল আজাদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

২০২৪ সালের ২৪ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে সাত সদস্যের স্বাধীন কমিশনের সদস্য ছিলেন আলাউদ্দিন আল আজাদ। 

গত ২৩ ফেব্রুয়ারি ধর্ম সচিব মো. কামাল উদ্দিনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার।