tanaka

রাতের কৃত্রিম আলো কি বাড়িয়ে দিচ্ছে এডিস মশার কামড়ের সময়?

সূর্য ডোবার পর শহর যত আলোকিত হচ্ছে, ততই বদলাচ্ছে রাতের পরিবেশ। আর এর সঙ্গে এডিস মশার আচরণেও কোনো পরিবর্তন ঘটছে কি না, তা নিয়ে...
প্রচ্ছদজাতীয়চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এর অধীনস্থ জেলাগুলো ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

রোববার (১২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন (চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলা ছাড়া) সব জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্বঘোষিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষার্থীদের পাশাপাশি ওই অঞ্চলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের জন্য আগের সিদ্ধান্ত বহাল থাকবে। ফলে ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্সের পরীক্ষা স্থগিত থাকবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।