tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজধানীগুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে দুজন আটক

গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে দুজন আটক

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশান-২, ১৯৬ নম্বর বাসভবন থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের একজনকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। পুলিশ জানিয়েছে, তিনি বাসভবন ও পার্কিংয়ে রাখা গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে।

প্রায় ২৫ মিনিট পর, সকাল ১১টা ১৫ মিনিটে একই স্থানের সামনে থেকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ জানায়, ওমর ফারুকের দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পুড়িয়া (ছোট মোড়ক) গাঁজা উদ্ধার করা হয়েছে।

দুজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।