tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীগীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাজধানীর দয়াগঞ্জে জাতীয় শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গণে গত ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টায় বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সভাটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সন্তোষ দাশগুপ্ত (অমিত)
  • ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ) আওতাধীন ৪৪নং ওয়ার্ডের দীর্ঘ ২৩ বছরের সাবেক কাউন্সিলর এম এ সাহেদ (মন্টু)
  • ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল ইসলাম খান টিপু


সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সৌমেন সাহা এবং সাধারণ সম্পাদক রবীন দাস
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজন কান্তি ধর। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজয় চন্দ্র দাস এবং কার্যকরী সভাপতি তাপস কর্মকার।
ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে গীতা পরিষদের এ বার্ষিক সাধারণ সভা ছিল এক গুরুত্বপূর্ণ আয়োজন। অতিথিদের উপস্থিতি ও বক্তব্যে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।