ঢাকা মিরপুরের ভাষানটেক বি.আর.পি সার্বজনীন পূজা মন্দিরে আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজন কান্তি সরকার, চেয়ারম্যান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন কুমার মজুমদার, ভাইস-চেয়ারম্যান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট; সন্তোষ দাশগুপ্ত ও তাপসী দত্ত ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সভায় সভাপতিত্ব করেন মন্দির সভাপতি নারায়ন সাহা।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে প্রার্থনা সভাকে ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার উজ্জ্বল উদাহরণে পরিণত করেন।



