tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও সহিংসতা অব্যাহত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও সহিংসতা অব্যাহত

গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

ফিলিস্তিনি সূত্রগুলো জানায়, গাজার উত্তরাঞ্চলেও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু এবং আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬১২ জন নিহত এবং ১,৬৪০ জন আহত হয়েছেন। আর ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২,০৭০ জনে; আহত হয়েছেন ১,৭১,৭৩৮ জন।

অন্যদিকে পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। জেরুজালেমের উত্তর-পূর্বে আনাতা শহরে অভিযানের সময় কয়েকটি যানবাহন জব্দ করা হয়। রামাল্লা জেলার আল-মুগাইয়্যির এলাকায় বাড়িঘরের দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। আল-খলিলের দক্ষিণে মাসাফের ইয়াত্তায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সময়ে রামাল্লার পূর্বে রুম্মোন ও দেইর দিবওয়ান শহরের মধ্যবর্তী এলাকায় বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বসতবাড়ি ও কৃষি স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা এবং চলাচলে বিধিনিষেধের কারণে প্রায় ৮৮০টি ফিলিস্তিনি পরিবার—অর্থাৎ ৪,৭০০ জনেরও বেশি মানুষ—বাস্তুচ্যুত হয়েছেন।