tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিক`পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে বিশ্ব চ্যালেঞ্জের মুখোমুখি'

`পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে বিশ্ব চ্যালেঞ্জের মুখোমুখি’

পরিবেশ ও জলবায়ু সংকট নিয়ে বিশ্ব এখন গভীর ও জটিল চ্যালেঞ্জের মুখোমুখি—এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে ‘জেমরে ফাউন্ডেশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরদোয়ান বলেন, শিল্পকারখানার বর্জ্য, ক্ষতিকর স্প্রে ও ধোঁয়া, তেল ও ওষুধের বর্জ্য, প্লাস্টিকজাত পণ্য, রাসায়নিক সার এবং নানা ধরনের বিষাক্ত পদার্থ দ্রুত পরিবেশকে দূষিত করছে। এসবের প্রভাবে বায়ু, পানি ও মাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা মানবস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি।

তিনি সতর্ক করে বলেন, অসচেতনভাবে ফেলে দেওয়া একটি প্লাস্টিকের বোতল প্রায় চারশ বছর পর্যন্ত পরিবেশে থেকে দূষণ ছড়াতে পারে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ফলে বন্যা, ঘূর্ণিঝড় এবং অস্বাভাবিক আবহাওয়ার মতো দুর্যোগের মাত্রা ও ঘনত্ব বাড়ছে।

প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, জলবায়ু ও পরিবেশ সংকটকে আর উপেক্ষা করার সুযোগ নেই। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এই আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি জানান, তরুণদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণের মাধ্যমে ‘জেমরে ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। এই সংগঠন পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি, দায়িত্ববোধ জাগ্রত করা এবং বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণে কাজ করবে।