tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

রমজান মাস থেকেই ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে ভাতার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে কয়েকটি এলাকায় এ কার্যক্রম শুরু করে পরবর্তীতে তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালু করা। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ভাতার পরিমাণ নির্ধারণে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মাহদী আমিন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এ সময় তার সঙ্গে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও জানান, এদিন তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিং করেন, দীর্ঘদিনের কর্মজীবীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে আলোচনা করেন।