tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতি‘গণভোট ঠেকানো বিএনপির পক্ষে অসম্ভব’

‘গণভোট ঠেকানো বিএনপির পক্ষে অসম্ভব’

জামায়াতে ইসলামীসহ আট দলের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হতে চাইলেও একটি দল ইতিমধ্যে এই প্রক্রিয়া থেকে সরে গেছে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশের বড় অংশের মানুষ সংস্কার চায় বলেই বিএনপি ১০০ বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না।”

তিনি আরও মন্তব্য করেন, বর্তমানে দেশে ‘গৃহযুদ্ধের মতো পরিস্থিতি বিরাজ করছে’।

এ সময় তিনি বলেন, “ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে।”