tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারে ক্ষোভ ঢাকার

ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারে ক্ষোভ ঢাকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয় বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ ধরনের সুযোগ বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই বার্তা জানানো হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিনের প্রথম ভাগেই পবন ভাদেকে মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। তার কাছে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারতের গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী।

পবন ভাদেকে জানানো হয়, “বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি থাকা এক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে রাজনৈতিক উসকানির সুযোগ করে দেওয়া কোনোভাবেই গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্কের পক্ষে নয়।”

বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় কূটনীতিককে আরও বলা হয়, শেখ হাসিনার গণমাধ্যমে উপস্থিতি বন্ধের বিষয়টি যেন তিনি অবিলম্বে নয়াদিল্লিকে অবহিত করেন।