tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিগণভোটে ‘হ্যাঁ’ দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিন—মির্জা ফখরুল

গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিন—মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের কাছে আহ্বান জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। তিনি বলেছেন, “এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না।” রোববার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “দেশ ও রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়েছে, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছেন। দেশকে ঠিক করতে সংস্কার দরকার, আর সেই সংস্কারের জন্যই এই গণভোট। যারা সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই—তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানাই।”

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।”

তিনি আরও বলেন, “মাত্র তিন দিনের মধ্যে সিদ্ধান্ত হবে—দেশ আগের মতো চলবে, নাকি নতুন পথে এগোবে। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরানো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব। এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।”