tanaka

চার দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে রোববার পর্যন্ত দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির...
প্রচ্ছদজাতীয়আলোচনা ফলপ্রসূ, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রাষ্ট্রদূতের

আলোচনা ফলপ্রসূ, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রাষ্ট্রদূতের

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় পৌঁছান এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান।

বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, “পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আমাদের বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর বিষয়ে বাংলাদেশ সুযোগ খুঁজছে। এ নিয়ে আগামীকাল (সোমবার) দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সই হতে পারে।

গত মাসে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থসংক্রান্ত বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে বাংলাদেশ “গুরুত্বপূর্ণ অগ্রগতি” অর্জন করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক খাতের প্রবেশাধিকার বৃদ্ধি পাবে এবং নতুন সুযোগ তৈরি হবে।

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের অনুরোধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছেন। পাশাপাশি রপ্তানি খাতকে সহায়তা করতে উভয়পক্ষ একটি উদ্ভাবনী সমাধানের বিষয়েও একমত হয়েছেন।