tanaka
প্রচ্ছদখেলাআইসিসি’র জরুরি সভায় যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি

আইসিসি’র জরুরি সভায় যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজ সকালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি সভায় অংশগ্রহণের জন্য পাকিস্তানের লাহোর পৌঁছেছেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ওই জরুরি সভা, যেখানে আইসিসির অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের সূত্রে জানা যায়, বুলবুল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করবেন এবং পরে আইসিসির সভায় যোগ দেবেন।

এর আগে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে বিশ্বকাপ বয়কটের কথা শোনা গিয়েছিল। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, বিশ্বকাপে খেললেও তারা বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারত ম্যাচটি বয়কট করবেন। এ পরিস্থিতিতে, ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, আইসিসি কোনো ধরনের সংঘাতে যেতে চায় না এবং বিষয়টি সমাধানের জন্য আলোচনা করতে চায়।