tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদসারাদেশখুলনায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার কয়রায় ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা খোকা (৪৫) নামের এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ভবতোষ মৃধা ওই গ্রামের মৃত অরবিন্দ মৃধার ছেলে। তিনি স্থানীয় গিলাবাড়ি বাজারের ‘অনূষ্কা ফার্মেসী’র স্বত্বাধিকারী। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ভবতোষ মৃধার বসত ঘরের অ্যালবেস্টারের বেড়ার নিচের মাটি সরিয়ে (সিঁধ কেটে) ঘরের ভেতরে প্রবেশ করে।টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে দুর্বৃত্তরা ভবতোষ মৃধাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার সময় স্বামীকে বাঁচাতে নিহতের স্ত্রী এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে।