tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদসারাদেশকুমিল্লার ১৩১ মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা উপহার

কুমিল্লার ১৩১ মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা উপহার

কুমিল্লার ১৩১টি পূজামণ্ডপে পৌঁছে গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার। দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন এ উপহার পূজারীদের হাতে তুলে দেন।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ইয়াছিন জানান, কুমিল্লা-৬ আসনের আওতায় থাকা ১৩১টি মণ্ডপে নগদ অর্থ ও পণ্যসহ শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর করতে আমরা দলীয়ভাবে তাদের পাশে আছি। পাশাপাশি তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপিও সহযোগিতা করবে।”