tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট ৭৮.৭ শতাংশ মানুষ

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট ৭৮.৭ শতাংশ মানুষ

দেশের ৭৮ শতাংশেরও বেশি নাগরিক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। এ জরিপে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে এক গোলটেবিল আলোচনায় জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে এই জরিপ পরিচালনা করা হয়। এতে অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা, নির্বাচনকালীন পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও নির্বাচনি সংস্কার বিষয়ে জনমত বিশ্লেষণ করা হয়।

জরিপের মূল ফলাফল

  • অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা: ৭৮ দশমিক ৭ শতাংশ অংশগ্রহণকারী সরকারের কার্যক্রমকে ‘ভালো’ বা ‘মধ্যম মানের’ হিসেবে মূল্যায়ন করেছেন। তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীদের মধ্যে সন্তুষ্টির হার তুলনামূলকভাবে কম।
  • নির্বাচন ও ভোট নিরাপত্তা: ৬৯ দশমিক ৯ শতাংশ মনে করেন অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম। এছাড়া ৭৭ দশমিক ৫ শতাংশ নাগরিক বিশ্বাস করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তবে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তরুণ ও নগরবাসীর সংশয় বেশি।
  • আইনশৃঙ্খলা: ৫৬ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা মনে করেন গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে। নগর এলাকায় বসবাসকারী তরুণ ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এ ধারণা বেশি। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম তরুণ ও শিক্ষিতদের প্রধান তথ্যের উৎস।
  • নির্বাচনের সময়সূচি ও অংশগ্রহণ: ৮৬ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন এবং ৯৪ দশমিক ৩ শতাংশ ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে শিক্ষার্থী, উচ্চশিক্ষিত ও কিছু পেশাজীবীর মধ্যে নির্বাচনের সময়সূচি নিয়ে আপত্তি তুলনামূলকভাবে বেশি।
  • নির্বাচনি সংস্কার: সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে ৫৬ শতাংশ নাগরিক অবগত নন। তবে যারা জানেন, তাদের মধ্যে সমর্থনই বেশি। তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে সচেতনতা এবং সমর্থনের হার তুলনামূলকভাবে উঁচু।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. সাইমুম পারভেজ, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রশনা ইমাম এবং ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান।