tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশকুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩

কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—আলতাফ হোসেন (৫০), এরশাদ আলী (৩৫) এবং কুলসুম বেগম (৫০)। ঘটনায় অন্তত আরও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, চাচাতো ভাই নুর মোহাম্মদ মানিক উল্যা ও আলতাফ হোসেনের মধ্যে ১৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে নুর মোহাম্মদের পক্ষের এরশাদ ও কুলসুম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় কুড়িগ্রামের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।