tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনকিং’ দিয়ে দুই দশক পর যে রেকর্ড ভাঙছেন শাহরুখ

কিং’ দিয়ে দুই দশক পর যে রেকর্ড ভাঙছেন শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খানের ক্যারিয়ারে ফিরছে পুরোনো এক অধ্যায়। দীর্ঘ ২০ বছর পর আবারও তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তার আগামী ছবি ‘কিং’-এর সম্ভাব্য দৈর্ঘ্য হতে পারে ৩ ঘণ্টা ১৭ মিনিট।

 

যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় অনলাইন টিকিট বিক্রির ওয়েবসাইট ফ্যানডাঙ্গোর তথ্য অনুযায়ী, এমন দৈর্ঘ্য নিয়েই মুক্তি পেতে পারে সিনেমাটি। যদিও সপ্তাহের শুরুতে ‘কিং’-এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ৩৫ মিনিট হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল।

ফ্যানডাঙ্গোর দেওয়া তথ্য সঠিক হলে, ২০০৬ সালের পর এই প্রথম তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের সিনেমায় দেখা যাবে শাহরুখকে। সর্বশেষ করণ জোহর পরিচালিত ‘কাভি আলবিদা না কেহনা’ সিনেমায় তিন ঘণ্টার বেশি সময় পর্দায় ছিলেন তিনি।

 

একসময় শাহরুখের সিনেমায় দীর্ঘ দৈর্ঘ্য ছিল বেশ পরিচিত। ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে মুক্তি পাওয়া তার বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমার দৈর্ঘ্য ছিল তিন ঘণ্টার বেশি। এর মধ্যে রয়েছে ‘মোহাব্বাতে’ (২০০০), ‘কাভি খুশি কাভি গম’ (২০০১), ‘দেবদাস’ (২০০২), ‘কাল হো না হো’ (২০০৩), ‘বীর-জারা’ (২০০৪) ও ‘স্বদেশ’ (২০০৪)।