tanaka

মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন করার সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগ্রহী ব্যক্তিরা আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন দাখিল করতে...
প্রচ্ছদরাজনীতিআজ খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় যাচ্ছেন তারেক রহমান

আজ খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণার অংশ হিসেবে আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই প্রধান শহর খুলনা ও যশোর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার বেলা ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বেলা ১২টায় তিনি খুলনায় সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজসংলগ্ন প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন।

এরপর বেলা ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে যশোরের নতুন উপশহর এলাকায় বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দেবেন। বিকেল ২টা ৪০ মিনিটে তিনি পুনরায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মাধ্যমে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। ওইদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশে অংশ নেন।

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রচারণা শুরু করে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন।

গত ২৯ জানুয়ারি তিনি উত্তরাঞ্চলের সফর শুরু করেন। তিন দিনের সেই সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে শনিবার ঢাকায় ফেরেন। এভাবে ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ২২টি নির্বাচনি সমাবেশে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।