tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীকারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের শান্তিপূর্ণ মানববন্ধনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদাবাজির সঙ্গে জড়িত।

চাঁদা আদায় বন্ধ এবং আবদুর রহমানের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন। তবে মানববন্ধন চলাকালে আবদুর রহমানের অনুসারীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন।

ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চাঁদাবাজ আবদুর রহমানকে গ্রেপ্তার করা না হলে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাজপথে নেমে আন্দোলন শুরু করবেন।