tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিককলম্বিয়া–ভেনেজুয়েলা সীমান্তের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ১৫

কলম্বিয়া–ভেনেজুয়েলা সীমান্তের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ১৫

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রু ও যাত্রীসহ ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ভেনেজুয়েলার সীমান্তঘেঁষা একটি পাহাড়ি ও দুর্গম এলাকায়।

স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল বিচক্রাফ্ট (Beechcraft) ১৯০০ মডেলের একটি টুইন-প্রপেলার উড়োজাহাজ। বিস্তারিত তথ্য না দিলেও সাতেনা জানিয়েছে, ফ্লাইটটি একটি “মারাত্মক দুর্ঘটনার” শিকার হয়েছে এবং একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।

বিমান সংস্থার তথ্য অনুযায়ী, ফ্লাইট এনএসই–৮৮৪৯ বুধবার কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে। এতে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন। স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিমানটির। তবে নির্ধারিত অবতরণের ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সরকারি সূত্র জানায়, নিহতদের মধ্যে রয়েছেন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।

বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। যাত্রীদের স্বজনদের তথ্য জানাতে একটি হটলাইন চালু করা হয়েছে। উদ্ধার কার্যক্রমে কলম্বিয়ার সশস্ত্র বাহিনীও সহায়তা করছে।

কুকুতা অঞ্চলটি মূলত পাহাড়ি এলাকা হওয়ায় এখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এ ছাড়া এই অঞ্চলের কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: বিবিসি