ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওয়াশিংটনের দাবি পূরণে ব্যর্থ হলে রদ্রিগেজকেও প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর মতো একই পরিণতি ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে এসব মন্তব্য করেন রুবিও। তার বক্তব্যের একটি খসড়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খসড়ায় উল্লেখ করা হয়, ডেলসি রদ্রিগেজের ব্যক্তিগত স্বার্থ যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে—এমন প্রত্যাশা করছে ওয়াশিংটন। তবে তা না হলে প্রয়োজনে শক্তি প্রয়োগে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও ইঙ্গিত দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে চলতি মাসের শুরুতে আকস্মিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় ট্রাম্প প্রশাসন।



