tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিতারেক রহমান ২২বছর পর রাজশাহী যাচ্ছেন আজ

তারেক রহমান ২২বছর পর রাজশাহী যাচ্ছেন আজ

দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বৃহৎ নির্বাচনি জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় সূত্র জানায়, এই জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনি এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। আজ দুপুর ২টার দিকে জনসভায় বিএনপি চেয়ারম্যানের যোগ দেওয়ার কথা রয়েছে। জনসভা সফল করতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা ইতোমধ্যে রাজশাহীতে অবস্থান করছেন।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, তারেক রহমানের আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে মহানগর ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে আরও জানা যায়, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের এক সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তাঁর এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার নির্বাচনি প্রচার-প্রচারণা চালানো হয়েছে। মাদ্রাসা মাঠের সমাবেশ সফল করতে দিনরাত কাজ করছেন নেতাকর্মীরা।

এ বিষয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, “এই জনসভায় মানুষের ঢল নামবে। আমাদের ধারণা, প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের সমাগম হতে পারে। সে লক্ষ্যেই প্রয়োজনীয় সব প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”