tanaka

‘তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা জনগণের আঙিনায় এসেছে’: কাদের গনি চৌধুরী

বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা ব্যক্তিবৃত্ত থেকে জনগণের আঙিনায় এসেছে। সরকারের...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনকন্যাসন্তানের বাবা-মা হলেন ডিলান স্প্রাউস ও বারবারা পালভিন

কন্যাসন্তানের বাবা-মা হলেন ডিলান স্প্রাউস ও বারবারা পালভিন

প্রথম কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন মার্কিন অভিনেতা ডিলান স্প্রাউস ও সুপারমডেল বারবারা পালভিন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ পোস্টে সন্তানের জন্মের খবর জানান তারা।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেস ডজার্সের জার্সি পরা ডিলান ও বারবারা তাদের নবজাতক কন্যাকে কোলে নিয়ে একসঙ্গে বেসবল খেলা দেখছেন। ছবির ক্যাপশনে মার্কিন শ্রম দিবসের (লেবার ডে) প্রসঙ্গ টেনে তারকা দম্পতি রসিকতা করে জানান, এ বছর তারা দিনটিকে আক্ষরিক অর্থেই বিশেষভাবে উদযাপন করেছেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের শ্রম দিবসের দিন, অর্থাৎ প্রায় তিন সপ্তাহ আগে জন্ম নেয় শিশুটি। তবে এখনো মেয়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি ডিলান ও বারবারা।

২০২৩ সালের জুলাইয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। চলতি বছরের মে মাসে প্রথম সন্তানের আগমনের খবর প্রকাশ করেন তারা। এরপর ফ্রান্সে অনুষ্ঠিত ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বারবারা পালভিনের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

জুলাই মাসে নিজের পডকাস্ট ‘ওয়াইল্ডমেন’-এ ডিলান স্প্রাউস জানিয়েছিলেন, তারা কন্যাসন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। সে সময় কন্যাসন্তানের বাবা হওয়ার বিষয়টি নিয়ে নিজের আনন্দ ও উচ্ছ্বাসের কথাও প্রকাশ করেছিলেন তিনি।