tanaka

‘তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা জনগণের আঙিনায় এসেছে’: কাদের গনি চৌধুরী

বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা ব্যক্তিবৃত্ত থেকে জনগণের আঙিনায় এসেছে। সরকারের...
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সফর আয়োজন নিয়ে তাড়াহুড়ার কিছু নেই; দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক সময়েই বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চ্যানেল টোয়েন্টিফোরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তার ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক রয়েছে। বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি। একই সঙ্গে সাক্ষাৎটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, সফরের জন্য যথাযথ সময় দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘যখনই দুই প্রধানমন্ত্রী মনে করবেন, তখনই সফরটি হবে।’

এদিকে, সফরের সম্ভাব্য সময়সূচি বা বৈঠকের নির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।