প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বিষয়টি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠক শেষে বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী।



