tanaka
প্রচ্ছদজাতীয়এমপিও আপিল শুনানি: ৫৪ শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ

এমপিও আপিল শুনানি: ৫৪ শিক্ষক-কর্মচারীকে হাজিরের নির্দেশ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্তি, বকেয়া পরিশোধ, এমপিও বন্ধ বা ছাড়করণসংক্রান্ত আপিল শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩ নম্বর ভবনের ৬ষ্ঠ তলার সভাকক্ষে এ শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

শুনানিতে উপস্থিত হতে বলা ৫৪ জনের মধ্যে ৪৩ জন শিক্ষক এবং ১১ জন কর্মচারী। শিক্ষকদের মধ্যে ১৫ জন প্রতিষ্ঠানপ্রধান রয়েছেন।