tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশরাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন

রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন

রাজধানীর মিরপুরে একটি ১১ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে এবং তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে মিরপুর-২ নম্বরের স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত এল এ প্লাজা নামের ওই ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ওসি (কন্ট্রোল) হামিদুর রহমান জানান, দুপুর ১টা ৫২ মিনিটে তারা আগুন লাগার খবর পান। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনো কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেকের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।