tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআদালতহত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল, সালমান ও দীপু মনিকে

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল, সালমান ও দীপু মনিকে

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় তারা এজাহারভুক্ত আসামি।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই বাড্ডা থানার মধ্যবাড্ডা এলাকায় আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. দুর্জয় আহম্মেদ। ওই দিন মিছিলে অংশ নিয়ে তিনি রাস্তায় অবস্থান করছিলেন। অভিযোগে বলা হয়, আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় তাদের অনুসারীরা অবৈধ অস্ত্র ব্যবহার করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুর্জয়ের মাথার পেছনে গুলি লেগে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন। তবে চিকিৎসা সত্ত্বেও তার দুই চোখই অন্ধ হয়ে যায়। এ ঘটনায় একই বছরের ২০ নভেম্বর ভুক্তভোগী মো. দুর্জয় আহম্মেদ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৯০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।