tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনএফডিসিতে শ্রদ্ধা নিবেদন শেষে উত্তরায় দাফন ইলিয়াস জাভেদের

এফডিসিতে শ্রদ্ধা নিবেদন শেষে উত্তরায় দাফন ইলিয়াস জাভেদের

দেশীয় চলচ্চিত্রের সোনালি যুগের বরেণ্য অভিনেতা ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হচ্ছে এফডিসি প্রাঙ্গণে। সেখানে সহকর্মী, চলচ্চিত্র পরিবারের সদস্য ও ভক্তরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এরপর জানাজা শেষে উত্তরা ১২ নম্বর সেক্টরের বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাভেদের পরিবারের বরাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ বাদ আসর ইলিয়াস জাভেদের মরদেহ এফডিসি প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে চলচ্চিত্রের সহকর্মী ও ভক্তরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ উত্তরা ১২ নম্বর সেক্টরের বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।”

কিংবদন্তি এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। পাশাপাশি তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন এবং এর আগে দুইবার হার্ট অ্যাটাক করেছিলেন। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।