tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিশাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৮টার পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মাজারের উদ্দেশে রওনা হন তিনি। পরে সেখানে পৌঁছে রাত সোয়া ৯টার দিকে মাজার জিয়ারত করেন।

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের পর তারেক রহমান খাদিমনগরে হযরত শাহ পরাণ (র.)-এর মাজারে যাবেন। দুই মাজার জিয়ারত শেষে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন।

সিলেট বিমানবন্দরে বিএনপি চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় করেন। বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত সড়কের দু’পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ হাত নেড়ে তাঁকে অভিবাদন জানান। এ সময় গাড়ি থেকে হাত নেড়ে সবার উদ্দেশে শুভেচ্ছা জানান তারেক রহমান।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।