tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনএই সুখে যেন কারও নজর না লাগে বললেন পরীমনি

এই সুখে যেন কারও নজর না লাগে বললেন পরীমনি

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ আর নানা শামসুল হক গাজীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে নতুন পথচলা শুরু করেছেন পরীমনি। ব্যক্তিগত জীবনের ঝড় কাটিয়ে তিনি এখন নিয়মিত কাজে ফিরেছেন।

সম্প্রতি ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। সেই পুরস্কার হাতে নিয়ে বাসায় ফেরার পর আবেগে ভেসেছেন অভিনেত্রী।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে অনুভূতি শেয়ার করে পরীমনি লিখেছেন,
“এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার জন্য এমন অপেক্ষা করেনি। অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফেরার পর দরজা খোলামাত্রই তারা দুজন এক ঝাঁপে কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর! শুকরিয়া খোদা। আমি শুধু দোয়া করি, যেন এই সুখে কারও নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।”

এরই মধ্যে পরীমনি নতুন সিনেমা ‘গোলাপ’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন। নিরবের বিপরীতে এটি তার প্রথম ছবি, পরিচালনায় আছেন সামছুল হুদা। এর আগে তিনি সাইমন সাদিকের সঙ্গে ‘ডোডোর গল্প’ ছবির শুটিং শেষ করেছেন, যা শুরু হয়েছিল দুই বছর আগে।