tanaka

কেন মাঠে নেমেছে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানির দাম বৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি চালানোর ঘটনায় এখনো হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ফুটেজে হামলাকারীর শুধু পা দেখা গেছে। ফুটেজের সূত্র ধরে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

পুলিশ কর্মকর্তা ইবনে মিজান বলেন, ঘটনার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে এসে থামে। অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেন। এরপর তিনি আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যান। ওই অটোরিকশায় আর কেউ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার সময় তিনি ভবনটির তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন। পুলিশ জানিয়েছে, তখন গাড়ির চালকও সেখানে ছিলেন না।

পুলিশের তথ্য অনুযায়ী, গাড়ির চালকের আসনের পেছনের আসন লক্ষ্য করে গুলি করা হয়। এক রাউন্ড গুলিতে গাড়ির কাচ ভেঙে যায়।

শুক্রবার রাত ৮টার দিকে আসিফ আকবর স্টুডিওতে আসেন। এ সময় সেখানে তার কয়েকজন বন্ধুও ছিলেন। রাত ৩টার দিকে তারা স্টুডিও থেকে চলে যান।

পরে শনিবার সকালে কাছাকাছি থাকা এক নিরাপত্তাকর্মী গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। গাড়িতে গুলির চিহ্ন দেখতে পেয়ে তিনি আসিফ আকবরকে বিষয়টি জানান। এরপর নিচে নেমে পরিস্থিতি দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন এই কণ্ঠশিল্পী।

ডিসি ইবনে মিজান বলেন, খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিফ আকবরের সঙ্গে কথা বলে। তিনি কাউকে সন্দেহ করছেন না এবং এ ঘটনায় তার কোনো অভিযোগ নেই বলে পুলিশকে জানিয়েছেন।

তবে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, আশপাশের আরও সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ইতিমধ্যে পাওয়া একটি ফুটেজে হামলাকারীর শুধু পা দেখা গেছে। ওই ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ আরও জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে আসিফ আকবরের সঙ্গে তার কার্যালয়ের কারও বিরোধ রয়েছে কি না, তার বৈধ অস্ত্র আছে কি না কিংবা অস্ত্রের জন্য নতুন কোনো আবেদন করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া কুমিল্লায় স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা এবং কারও সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, সেসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

হামলাকারীকে শনাক্ত এবং গুলির ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে