tanaka

এক ‘শিউলিসন্ধ্যা’য় পরীমনি, জাঁকজমক ছেড়ে শিউলি ফুলের স্নিগ্ধতায় জন্মদিন

চোখধাঁধানো আয়োজনের বদলে এবার শিউলি ফুলের স্নিগ্ধতায় জন্মদিন উদযাপন করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। ‘শিউলিসন্ধ্যা’ নামের এই আয়োজনে চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠিয়েছেন এক ভক্ত। সন্তানদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি নিজের বিশেষ দিনের অনুভূতিও জানিয়েছেন অভিনেত্রী।
প্রচ্ছদরাজনীতিডাকসু নির্বাচনে স্বামী-স্ত্রীর চমক: দুই পদেই বিজয়

ডাকসু নির্বাচনে স্বামী-স্ত্রীর চমক: দুই পদেই বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নজিরবিহীন সাফল্য পেয়েছেন এক দম্পতি। স্বামী রায়হান উদ্দিন ও স্ত্রী উম্মে সালমা—দুজনই আলাদা দুটি পদে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে উম্মে সালমা কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ হাজার ৯২০ ভোট পেয়ে জয় লাভ করেন। অন্যদিকে, রায়হান উদ্দিন ৫ হাজার ৮২ ভোট পেয়ে তার নির্বাচিত পদে বিজয়ী হন।

দুজনই ইংরেজি বিভাগের শিক্ষার্থী; রায়হান ২০১৮-১৯ সেশনের এবং উম্মে সালমা ২০২০-২১ সেশনের। তাদের পৈতৃক নিবাস চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

চলতি নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ছিলেন ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন।