tanaka

তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতিশাবককে বাঁচাতে ৩ কিলোমিটার ছুটলেন দুই জেলে

পশ্চিমবঙ্গের তিস্তা নদীতে প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি হাতিশাবককে প্রায় তিন কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার করেছেন দুই জেলে। পরে বন বিভাগের সহায়তায় শাবকটিকে তার...
প্রচ্ছদআন্তর্জাতিকনিজ দেশে দুর্নীতি মামলায় বড় বিপদে নেতানিয়াহু

নিজ দেশে দুর্নীতি মামলায় বড় বিপদে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশেই নতুন আইনি জটিলতায় পড়েছেন। তার বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় করা ক্ষমা আবেদনের বিষয়ে ইতিবাচক সুপারিশ করেনি ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের ‘ক্ষমা বিভাগ’—এমন খবর প্রকাশ করেছে হিব্রু গণমাধ্যম।

বুধবার ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানায়, নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিষয়ে বিভাগটি তাদের আইনি মতামতসহ একটি প্রতিবেদন প্রস্তুত করে হেরিটেজমন্ত্রী আমিচাই এলিয়াহুর কাছে পাঠিয়েছে। বিচারমন্ত্রী Yariv Levin প্রশাসনিক এই প্রক্রিয়া তদারকির দায়িত্ব তাকে দিয়েছিলেন। পরবর্তী ধাপে প্রতিবেদনটি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের  কাছে পাঠানো হবে। চূড়ান্তভাবে ক্ষমা দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্টই।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ক্ষমা আবেদন বর্তমান আইনি শর্ত পূরণ করেনি। কারণ তার বিরুদ্ধে চলমান বিচার এখনো শেষ হয়নি এবং আদালত তাকে এখনো দোষী সাব্যস্ত করেনি। এছাড়া আবেদনে তিনি কোনো অপরাধ স্বীকার করেননি বা অনুতাপও প্রকাশ করেননি।

এর আগে ইসরায়েলের সর্বোচ্চ আদালত এক রায়ে বলেছিল, বিশেষ পরিস্থিতিতে দোষী সাব্যস্ত হওয়ার আগেও কোনো অভিযুক্তকে ক্ষমা করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিযোগ স্বীকার করতে হয়।

প্রতিবেদন হাতে পাওয়ার পর মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেন, ক্ষমা আবেদনের বিষয়টি নিয়ে প্রেসিডেন্টের আরও মনোযোগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার জন্য প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের ওপর চাপ সৃষ্টি করছেন—এমন খবরও সামনে এসেছে। তবে প্রেসিডেন্ট হার্জোগ জানিয়েছেন, তিনি কোনো বাহ্যিক প্রভাব ছাড়াই নিজস্ব বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের একাধিক অভিযোগে ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে। মামলাগুলো ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।