দেশে নতুন সরকার গঠনের পর বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরে এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং তার নেতৃত্বে সরকার গঠনের অনুমোদন প্রদান করেছেন।
এতে আরও উল্লেখ করা হয়, নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলে গণ্য হবে। প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
সূত্র: বাসস



