প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুস সাত্তার। সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারার আওতায় অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে চুক্তিভিত্তিকভাবে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিনি এক বছরের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।



