tanaka

ঢাকার কবরস্থান: সীমিত জায়গা, সংরক্ষণ ব্যয় ও ব্যবস্থাপনার নানা প্রশ্ন

পল্লীকবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতায় প্রিয়জনের কবরকে ঘিরে স্মৃতি ও আবেগের যে চিত্র উঠে এসেছে, তা বাংলা সাহিত্যে বহুল পরিচিত— ‘এই খানে তোর দাদির কবর, ডালিম...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিউদ্যোক্তাদের যে তিনটি বিষয় বিবেচনায় নিতে বললেন বাণিজ্য উপদেষ্টা

উদ্যোক্তাদের যে তিনটি বিষয় বিবেচনায় নিতে বললেন বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য ও বস্ত্র-পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উদ্যোক্তাদের উদ্দেশে বলেছেন, পাটপণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে নান্দনিকতা, ব্যবহারিক উপযোগিতা এবং বাজারে প্রবেশের সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে আয়োজিত ‘পাটভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য টেকসই বাজার প্রবেশ’ শীর্ষক বুটক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “শুধু ফুল বা ফলের মতো শোপিস বানালে বেশি দূর যাওয়া যাবে না। ব্যবহারযোগ্য ও নান্দনিক পণ্য তৈরি করলেই বাজারে টিকে থাকা সম্ভব।”

তিনি আরও জানান, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের অবস্থান শক্তিশালী করতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৩০ লাখ পাটের ব্যাগ বাজারজাতের উদ্যোগ নেওয়া হয়, যা পরে এক কোটিতে উন্নীত করা হয়েছে। এ ব্যাগ বিক্রিতে ৩০–৪০ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে উদ্যোক্তাদের টেন্ডার প্রক্রিয়া সম্পন্নে চার–পাঁচ মাস সময় লেগেছে, যা সন্তোষজনক নয় বলেও উল্লেখ করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “পণ্য বিক্রির ক্ষেত্রে তিনটি বিষয় অবশ্যই বিবেচনায় নিতে হবে—
১. ব্যবহারিক উপযোগিতা
২. নান্দনিকতা
৩. বাজারে প্রবেশের সক্ষমতা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের মহাপরিচালক মো. জাহিদ হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও অনুবিভাগের যুগ্মসচিব শায়লা ইয়াসমিন, গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট তারা মালহারে এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের প্রজেক্ট কো-অর্ডিনেটর ডাক ডাং ব্রুস।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে পাটপণ্য নিয়ে কাজ করা ১০৫ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নিচ্ছেন।

পরে শেখ বশিরউদ্দীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন।