tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদজাতীয়ঈদের ছুটি শুরু, অনেকটাই ফাঁকা ঢাকা

ঈদের ছুটি শুরু, অনেকটাই ফাঁকা ঢাকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। রাজধানী ঢাকা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নগরবাসীর বড় একটি অংশ গ্রামের পথে রওয়ানা হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।তবে ছুটি শুরুর সঙ্গে সঙ্গে অফিস-আদালত বন্ধ হয়ে যাওয়ায় শহরের সড়কগুলোতে যানবাহনের চাপ কমে এসেছে। কোথাও কোথাও দেখা গেছে প্রায় ফাঁকা রাস্তা। পরিবহন সংশ্লিষ্টরা জানান, এবার ঈদের আগে ছুটি অনেক। এ কারণে খুব বেশি চাপ নেই। ঈদের আগের দুই-তিন দিন সবচেয়ে বেশি যাত্রী চাপ থাকবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্য অতিরিক্ত ট্রিপ পরিচালনা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক, রেল ও নৌপথে বাড়তি নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি রাজধানীতে চুরি-ডাকাতি প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে। সবমিলিয়ে ঈদের আমেজে ঢাকা এখন অনেকটাই ফাঁকা, আর গ্রামমুখী মানুষের ঢলে প্রাণ ফিরে পাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল।