tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরাইল: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না ইসরাইল: নেতানিয়াহু

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নীতিগত ঐক্যমত রয়েছে।

রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে যেকোনো চূড়ান্ত চুক্তিতে দেশটির পারমাণবিক সক্ষমতা পুরোপুরি নিষ্ক্রিয় করতে হবে। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ভেঙে ফেলা এবং সমৃদ্ধ পারমাণবিক উপাদান ইরানের বাইরে সরিয়ে নেওয়া।

তিনি বলেন, “আমার নীতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি একই—ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না।”

নেতানিয়াহু আরও জানান, গত রাতে ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। আলোচনায় হরমুজ প্রণালি সচল রাখা, সম্ভাব্য সমঝোতা স্মারক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির বিষয় উঠে আসে। এ সময় ট্রাম্প ইসরাইলের আত্মরক্ষার অধিকারের প্রতিও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় অগ্রগতির খবরের মধ্যেই নেতানিয়াহুর এ মন্তব্য সামনে এলো। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক তৎপরতা বাড়লেও ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেল আবিব এখনো কঠোর অবস্থানে রয়েছে।

অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধবিরতি কিংবা সমঝোতা প্রক্রিয়ায় ইসরাইলকে সরাসরি অন্তর্ভুক্ত না করায় তেল আবিবের মধ্যে অসন্তোষ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নেতানিয়াহু প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের বার্তা দেওয়ার চেষ্টা করছেন।