tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলের কেমিক্যাল কারখানায় ভয়াবহ হামলা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ইসরায়েলের কেমিক্যাল কারখানায় ভয়াবহ হামলা, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

ইসরায়েলের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলার পর পুরো এলাকায় বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৯ মার্চ) দেশটির সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বীরসেবা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে নিওট হাভোভ শিল্প এলাকায় অবস্থিত একটি কারখানা হামলার লক্ষ্যবস্তু হয়। হামলার পর জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এতে অন্তত একজন আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো জানা যায়নি।

কারখানাটিতে বিপজ্জনক রাসায়নিক পদার্থ মজুত থাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয়দের ঘরে অবস্থান করতে এবং জানালা-দরজা বন্ধ রাখতে সতর্ক করা হয়েছে।

এর আগে নতুন ধাপের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও হামলায় অংশ নেয়। যৌথ হামলার ফলে ইসরায়েলের শতাধিক শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে ইরানের হামলার পাশাপাশি হিজবুল্লাহর রকেট হামলাও চালানো হয়, যার ফলে ১০০টিরও বেশি শহরে সাইরেন শোনা যায়।

আইআরজিসি জানিয়েছে, নতুন এই ধাপের অভিযানে মোট ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ‘সানডে ডন’ নামের এই অভিযানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের দাবি, এ হামলার উদ্দেশ্য ছিল মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সামরিক অবকাঠামো ও অস্ত্রভাণ্ডার ক্ষতিগ্রস্ত করা।

তবে এসব হামলার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।