tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ১১ নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ১১ নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা এবং অফিস পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। পাশাপাশি প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

নির্দেশনাগুলোতে বলা হয়েছে—
প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কক্ষে উপস্থিত থাকতে হবে এবং দাপ্তরিক কার্যক্রম নির্ধারণের সময় এই সময়সীমা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমিয়ে জানালা, দরজা বা ব্লাইন্ড খুলে আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালু রাখা যাবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।

অফিস কক্ষ ত্যাগের সময় সব ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম—যেমন লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার—বন্ধ করতে হবে। করিডোর, সিঁড়ি, ওয়াশরুমসহ বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় আলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

অফিস সময় শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে। বিশেষ অনুমতি ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে হবে।

এ ছাড়া অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি ও সিঁড়ির হাতল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নির্দেশনাগুলোর যথাযথ বাস্তবায়ন ও তদারকির জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।